NID কার্ড হারিয়ে গেলে কী করব?

প্রতিটি নাগরিকের নিজের পরিচয় হিসেবে তৈরি করা হয় NID কার্ড। ব্যাংক, সিম, পাসপোর্ট, চাকরি - সব জায়গায় NID লাগে। কিন্তু অসাবধানতাবশত যদি NID কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে অনেক ঝামেলা হয়। আগে থানায় দৌড়াদৌড়ি, অফিসে লাইন - অনেক ঝামেলা ছিল। কিন্তু ২০২৬ সালে এসে নির্বাচন কমিশন সিস্টেম অনেক সহজ করেছে।

এখন ঘরে বসেই মোবাইল + bKash দিয়ে নতুন NID কার্ডের জন্য আবেদন করা যায় এবং ৭-১৫ দিনের মধ্যে হাতে পাওয়া যায়।এই আর্টিকেলে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো NID হারিয়ে গেলে প্রথমে কি করবেন, অনলাইনে কিভাবে আবেদন করবেন, কত টাকা ফি, এবং NID তে ভুল থাকলে কিভাবে সংশোধন করবেন।

পেজ সূচীপত্র; NID কার্ড হারিয়ে গেলে কী করব?

সবার আগে  GD করতে হবে।

NID কার্ড হারিয়ে গেলে অনেকে ভাবে "আগে নতুন কার্ড তুলি, GD পরে করবো"। এটা সবচেয়ে বড় ভুল। কারণ GD ছাড়া আপনার নতুন কার্ডও হবে না, আবার বিপদও হতে পারে।NID হলো আপনার জাতীয় পরিচয়পত্র। এটা দিয়ে ব্যাংক একাউন্ট, সিম, পাসপোর্ট, জমি রেজিস্ট্রি সব হয়। 

ধরেন আপনার হারানো NID দিয়ে কেউ প্রতারণা করলো বা কোনো অপরাধ করলো। পুলিশ তখন NID এর নাম্বার ধরে প্রথমে আপনাকে খুঁজবে। তখন আপনার কাছে যদি GD কপি থাকে, আপনি প্রমাণ করতে পারবেন "স্যার, আমি এই তারিখেই থানায় জানিয়েছি আমার কার্ড হারিয়ে গেছে"। তাহলে আপনি আইনি ঝামেলা থেকে বেঁচে যাবেন। GD না থাকলে আপনাকে প্রমাণ করতে অনেক ভোগান্তি পোহাতে হবে।


অনলাইনে আবেদন যেভাবে করবেন।

GD করা পরে আপনার কাজ আরও সহজ। এখন অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করতে যা লাগবে:

  1. NID নাম্বার ও জন্ম তারিখ
  2. সচল মোবাইল নাম্বার - OTP এর জন্য
  3. GD কপির ছবি বা PDF - 2MB এর নিচে
  4. /Nagad/Rocket এ ২৩০ টাকা


 আবেদন প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ দেখি।

দেখুন কিভাবে ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারব।চলুন স্টেপ বাই স্টেপ দেখি কিভাবে আবেদন টি করতে হবে

  1. ওয়েবসাইটে যান ব্রাউজারে গিয়ে লিখুন services.nidw.gov.bd .
  2. একাউন্ট না থাকলে নতুন একাউন্ট খুলুন 
  3. আপনার ফোন এ থাকা যেকোনো জিমেইল দিয়ে লগিন করুন। 
  4. "হারানো/নষ্ট NID কার্ড" অপশনে ক্লিক করুন।
  5. এরপর আপনার ১৭ ডিজিটের NID নাম্বার ও জন্ম তারিখ দিন।
  6.  আপনার মোবাইলে ৬ ডিজিটের OTP আসবে। 
  7. OTP দিয়ে লগিন করুন।


আবেদন ফর্ম পূরণ করুন।

  • GD কপি আপলোড করুন "Document Upload" সেকশনে গিয়ে আপনার GD কপির ক্লিয়ার ছবি আপলোড করুন। CamScanner দিয়ে স্ক্যান করলে ভালো হয়।
  • ২৩০ টাকা ফি পেমেন্ট করুন bKash, Nagad, Rocket, ব্যাংক কার্ড যেটা সুবিধা সেটা সিলেক্ট করুন। নাম্বার দিয়ে পিন দিয়ে পেমেন্ট কনফার্ম করুন।


টাকা কিভাবে পেমেন্ট করবেন?

GD করার পর services.nidw.gov.bd সাইটে আবেদন করার শেষ ধাপে পেমেন্ট অপশন আসবে। এখানে ৪টা উপায় আছে:

  • bKash - সবচেয়ে সহজ। নাম্বার দিলেই কোড আসবে
  • Nagad
  • Rocket
  • Visa/Mastercard/Bank Card 

[আপনার যেটা আছে সেটা সিলেক্ট করলেই হবে ]


পেমেন্ট করার স্টেপ:

  • Step 1: bKash/Nagad সিলেক্ট করুন  
  • Step 2: আপনার bKash নাম্বার দিন  
  • Step 3:  আপনার মোবাইলে bKash থেকে একটা পিন আসবে  
  • Step 4: পিন দিয়ে কনফার্ম করুন  
  • Step 5: "Payment Successful" দেখালেই কাজ শেষ

একবার পেমেন্ট করলে সেটা আর ফেরত পাবেন না। তাই তথ্য ভুল দিবেন না। টাকা পেমেন্ট না করা পর্যন্ত আপনার আবেদন সাবমিট হবে না। তাই আবেদন করার আগে bKash/Nagad এ ২৩০ টাকা রিচার্জ করে রাখুন। GD ফ্রি + আবেদন ফি ২৩০ টাকা = মোট খরচ ২৩০ টাকা।


 NID হারিয়ে গেলে করণীয় ও গুরুত্বপূর্ণ ৫টি সতর্কতা:

কার্ড হাতে পাওয়ার পরেও কিছু ভুল করলে আবার বিপদে পড়তে পারেন। তাই এই ৫টা নিয়ম মেনে চলুন।

  1. GD করতে দেরি করবেন না। কার্ড হারানোর ২৪ ঘন্টার মধ্যে police.gov.bd থেকে অনলাইন GD করে ফেলুন বা আপনার এরিয়ার মধ্যে যেই থানা আছে সেখানে GD করে ফেলুন। 
  2. পুরাতন NID এর ফটোকপি থাকলে সাবধান।
  3. বাসায় বা মোবাইলে যদি পুরাতন NID এর ছবি থাকে, সেটা কাউকে দিবেন না। নাম্বার দেখে অনেক স্ক্যাম হয়। নতুন কার্ড পাওয়ার পর পুরাতন কপি ছিঁড়ে ফেলুন।
  4. "ফি কম লাগবে" - এই ফাঁদে পা দিবেন না।
  5.  NID হারানো আতঙ্কের কিছু না। সঠিক নিয়মে GD ও আবেদন করলেই ১৫ দিনের মধ্যে নতুন কার্ড হাতে পাবেন।


লেখকের মন্তব্য

NID কার্ড হারিয়ে যাওয়া এখন আর বড় কোনো ঝামেলার বিষয় না। অনলাইন জগতে পুরো প্রক্রিয়াটি মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে। মাসের পর আর মাস ঘুরতে হয় না ৭-১৫ দিনের মধ্যেই আপনার NID কার্ড নিজে বের করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

evoneyaনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

MD.RUHUL AMIN ASIF
Md.RUHUL AMIN ASIF
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট । তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ১ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।